বন্ধ কারখানা চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিলের ঋণ আবেদন দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে এ দাবি ওঠে। বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বিসিএ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন ও এমসিসিআইয়ের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রণোদনা তহবিল এবং সেগুলো বাস্তবায়নের নীতিমালা নিয়ে আলোচনা হয়। নীতিমালায় কোনো ঘাটতি বা অস্পষ্টতা আছে কি না, তা পর্যালোচনার জন্য ব্যবসায়ী নেতাদের ডাকা হয়েছিল। প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঠিকভাবে নির্বাচন করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
ব্যবসায়ীরা বলেন, ব্যাংকের বোর্ড সভার দীর্ঘসূত্রতায় আবেদন নিষ্পত্তিতে অনেক ক্ষেত্রে এক মাস পর্যন্ত সময় লাগছে। তারা সাপ্তাহিক বা প্রয়োজনভিত্তিক পৃথক বোর্ড সভা, কম কাগজপত্র এবং দ্রুত সিদ্ধান্তের দাবি জানান। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কিছু ব্যাংক আবেদন নিতে অনাগ্রহী। বাংলাদেশ ব্যাংক জানায়, সমন্বিতভাবে কাজ করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এখন পর্যন্ত ২৫ জন ৭৫০ কোটি টাকার ঋণ চেয়েছেন; তিনজন পেয়েছেন ৫০ কোটি টাকা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।