Web Analytics

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণ কেবল আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়; এটি হতে হবে মসৃণ, টেকসই ও স্থিতিশীল। সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘এলডিসি-জিআইএফ মেকানিজম ইন্ট্রোডাকশন অ্যান্ড হাই-লেভেল ডায়ালগ’-এ তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উত্তরণের পথে থাকা দেশগুলো এখনো কাঠামোগত প্রতিবন্ধকতা ও সীমিত উৎপাদন সক্ষমতার মুখোমুখি। ভূরাজনৈতিক সংঘাত, সরবরাহব্যবস্থার বিঘ্ন, বাণিজ্য অনিশ্চয়তা, মূল্যস্ফীতি এবং অভ্যন্তরীণ নানা অভিঘাত পরিস্থিতিকে আরও জটিল করছে। তাঁর মতে, এলডিসি থেকে উত্তরণ একটি দেশের উন্নয়নযাত্রাকে বাধাগ্রস্ত না করে বরং আরও শক্তিশালী করবে।

ড. তিতুমীর শিল্পায়ন, সমন্বিত উদ্যোগ, জ্বালানি রূপান্তর ও কর্মসংস্থান সৃষ্টির জন্য পর্যাপ্ত সহায়তার আহ্বান জানান। তিনি এলডিসিগুলোর আর্থিক, প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধির সহায়তা জোরদারের কথাও বলেন এবং উল্লেখ করেন যে প্রয়োজনের তুলনায় প্রযুক্তি হস্তান্তর এখনো অপ্রতুল। তিনি আশা করেন, এলডিসি গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফ্যাসিলিটেশন উদ্যোগ প্রযুক্তি হস্তান্তর, উৎপাদন সক্ষমতা ও কাঠামোগত রূপান্তরে ভূমিকা রাখবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।