Web Analytics

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা। শনিবার সকাল ১০টায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। এর আগে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি ফরিদগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পথসভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ ইউনুস হেলাল এবং পৌর জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান। উপজেলা সেক্রেটারি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের, মাওলানা সিদ্দিকুর রহমানসহ অন্য নেতারাও বক্তব্য দেন।

বক্তারা জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রীয় সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার দাবি জানান। তারা বিগত সরকারের সময়ের অন্যায়-অবিচারের বিচার নিশ্চিত এবং গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন। দাবি দ্রুত পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নিয়ে স্লোগান দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।