Web Analytics

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির জন্য রাশিয়া কিছু ছাড় দিতে প্রস্তুত, যদি ইউক্রেনও একইভাবে ছাড় দেয়। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এমন ছাড় দেওয়ার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, রাশিয়ার সামরিক লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সব সম্পদ রয়েছে এবং সেনারা ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে।

পুতিন বলেন, রাশিয়া শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে সম্পূর্ণ প্রস্তুত ও ইচ্ছুক। তিনি আরও জানান, রাশিয়াকে তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে এবং ইউক্রেনের বিরুদ্ধে হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়ানোর কথা বিবেচনা করছে। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ দ্রুতগামী এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বলে তিনি উল্লেখ করেন।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, পুতিনের বক্তব্য রাশিয়ার সামরিক চাপ বজায় রেখেও কূটনৈতিক সমাধানের ইঙ্গিত দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।