Web Analytics

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাসনিম নিউজের তথ্যমতে, এই হামলায় প্রথমবারের মতো কঠিন জ্বালানিভিত্তিক সিজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আইআরজিসি জানায়, এটি প্রতিশোধমূলক সামরিক অভিযান ‘ট্রু প্রমিজ ৪’-এর অংশ এবং ইসরাইলের বিরুদ্ধে এটি ছিল ৫৪তম ক্ষেপণাস্ত্র হামলা।

বিবৃতিতে বলা হয়, সর্বশেষ হামলায় খোররামশাহ, খায়বার শেকান, কদর ও ইমাদ ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের আকাশভিত্তিক সামরিক অভিযানের ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণকেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। বাহিনীটির দাবি, অধিকৃত ভূখণ্ডের ভেতরে ইসরাইলের সামরিক ও প্রতিরক্ষা অবকাঠামো এবং সেনা সমাবেশস্থলগুলো সফলভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে।

এই হামলাগুলো ২৮ ফেব্রুয়ারির মার্কিন-ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে চালানো হচ্ছে, যেখানে ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। এরপর থেকে ইরান ইসরাইল ও মার্কিন আঞ্চলিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।