Web Analytics

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে কাৎজ জানান, এই হামলার পেছনে ইসরাইলি সেনাবাহিনী রয়েছে। একই সঙ্গে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীনস্থ আধাসামরিক বাহিনী বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে সোমবার রাতে এক হামলায় হত্যার দাবি করেছে ইসরাইলি সেনারা।

ইসরাইলি বাহিনীর দাবি অনুযায়ী, সোলাইমানির মৃত্যু ইরানের সামরিক নিয়ন্ত্রণ কাঠামোর জন্য বড় ধাক্কা। তারা ইরানি কমান্ডারদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ অব্যাহত রাখার অঙ্গীকারও করেছে। তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব হামলায় দেশটির ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, সোলাইমানির মৃত্যু বাসিজ ফোর্সের নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও দুর্বল করতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।