Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করা এবং দেশটির প্রধান আয়ের উৎস বন্ধের লক্ষ্যে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে ব্যাপক নিষেধাজ্ঞা কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার, ২৪ আগস্ট মার্কিন অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে পদক্ষেপটির কথা জানায়। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করেন।

বেসেন্ট বলেন, তেল খাতসহ ইরানের সব আয়ের উৎস বন্ধ করা এবং অন্য দেশ ও কোম্পানিকে তেহরানের সঙ্গে ব্যবসা থেকে বিরত রাখাই এই অভিযানের লক্ষ্য। তাঁর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে ইরানের শাসকগোষ্ঠীর টিকে থাকার প্রতিটি অর্থনৈতিক জীবনরেখা বিচ্ছিন্ন করে তেহরানকে একা করতে চায়।

ইরানের সঙ্গে তেল কেনাবেচা ও ব্যবসা চালিয়ে যাওয়া দেশ এবং প্রতিষ্ঠানের প্রতি সতর্কবার্তা দিয়েছেন বেসেন্ট। তিনি বলেন, লেনদেন সহজতর করা বা ইরানি তেলকে অর্থে রূপান্তরের কাঠামোয় অংশ নেওয়া সবাইকে লক্ষ্য করা হবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও ব্যাপক কমেছে, যা আন্তর্জাতিক বাজারে উদ্বেগ সৃষ্টি করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।