Web Analytics

ইসরাইলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ পানি সরবরাহ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে বহু এলাকায় জরুরি সেবা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে সাউথ লেবানন ওয়াটার এস্টাবলিশমেন্ট। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে সংস্থাটি জানায়, ইবল আল-সাকি ও আল-মায়সাত এলাকার স্থাপনাগুলো হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

এছাড়া কানারিত অঞ্চলের আল-জাহিরিয়া স্টেশন ও ইস্টার্ন ওয়েল নং–১–এর সৌরবিদ্যুৎচালিত ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বেসামরিক জনগণের জন্য অপরিহার্য সেবা প্রদানকারী স্থাপনাগুলোর ওপর হামলা আন্তর্জাতিক আইন ও সব ধরনের কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, জীবনযাপনের জন্য অপরিহার্য পানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা মানবিক নীতির পরিপন্থী এবং এসব স্থাপনাকে যুদ্ধের বাইরে রাখার কথা আন্তর্জাতিক আইনে স্পষ্টভাবে উল্লেখ আছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।