Web Analytics

ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন নির্ধারিত সময়ের আগেই বর্জ্য অপসারণ সম্পন্ন করেছে। প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন পূর্বে ঘোষণা দিয়েছিলেন যে ছয় থেকে আট ঘণ্টার মধ্যেই নগরী পরিষ্কার করা হবে। ঈদের দিন দুপুর থেকেই শুরু হয় ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম, যা তিনি নিজে তদারকি করেন। ফলে নির্ধারিত সময়ের আগেই নগরী পরিষ্কার হয় এবং নাগরিকদের প্রশংসা অর্জন করে।

রাসিক সূত্রে জানা যায়, প্রশাসকের নেতৃত্বে ১,২৭০ জন পরিচ্ছন্নকর্মী প্রতিটি ওয়ার্ডে দ্রুততার সঙ্গে বর্জ্য অপসারণ করেন। বিকেলে বুলনপুর, রুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এসটিএস পরিদর্শন করা হয়। দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে পর্যাপ্ত ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটানো হয়। প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছিল। নাগরিকরা সময়মতো পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব ব্যাগ বিতরণে সন্তুষ্টি প্রকাশ করেন।

প্রশাসক রিটন বলেন, নাগরিক সহযোগিতা ও পরিচ্ছন্নকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় নির্ধারিত সময়ের আগেই নগরী পরিষ্কার করা সম্ভব হয়েছে এবং নাগরিক সেবা অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।