Web Analytics

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ভারতে পালিয়ে আত্মগোপনের পরিকল্পনা করেছিলেন বলে দাবি করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। ৩০ জুলাই প্রকাশিত প্রতিবেদনে পুলিশ জানায়, যশোরের ঝুমঝুমপুর এলাকায় তাকে ও তার সহযোগীদের আটক করা হয়। ডেভিড ইমনের কাছ থেকে ভারতের একটি আধার কার্ড পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার মাসুদ আলমের ভাষ্য অনুযায়ী, ডেভিড ইমন ও সহযোগীরা চট্টগ্রাম ছেড়ে প্রথমে ঢাকায় যান। সেখানে তারা পোশাক, ব্যবহৃত গাড়ি এবং চালক পরিবর্তন করেন। পরে খুলনা হয়ে যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। সম্ভাব্য রুটে আগে থেকেই চেকপোস্ট বসানো থাকায় ঝুমঝুমপুর এলাকায় তারা ধরা পড়েন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া আধার কার্ডে ‘আজহার খান’ নাম, ছবি, জন্মতারিখ ও পরিচয় নম্বর রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ভারতে নিরাপদে থাকার প্রস্তুতির অংশ হিসেবে বড় সাজ্জাদ কার্ডটি দিয়েছিলেন। কার্ডটি আসল, নকল নাকি জালিয়াতির মাধ্যমে তৈরি তা তদন্তাধীন। এর উৎস, সংশ্লিষ্ট ব্যক্তি ও সীমান্ত পারাপারের নেটওয়ার্কও খতিয়ে দেখা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।