Web Analytics

ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে বিশেষজ্ঞরা ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। “ভূমিকম্প: পরিপ্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক এই সেমিনারটি ২৪ এপ্রিল ২০২৬ তারিখে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রগতিশীল প্রকৌশলী পরিকল্পনাবিদ ও স্থাপত্য সমাজের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মীর মোশাররফ হোসেন চৌধুরী এবং সঞ্চালনা করেন প্রকৌশলী ইমরান হাবিব রুমন। এতে বুয়েট, রুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।

বক্তারা জানান, ২০২৫ সালের ২১ নভেম্বরের ৫.৪ মাত্রার ভূমিকম্পসহ সাম্প্রতিক ঘটনাগুলো জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। ২০২৬ সালের প্রথম চার মাসে বাংলাদেশ ও আশপাশে প্রায় শতাধিক ভূমিকম্প রেকর্ড হয়েছে, যার মধ্যে ১৫–২০টি মানুষ অনুভব করেছে। তারা বলেন, দেশে পর্যাপ্ত সিসমোগ্রাফ ও তথ্য সংগ্রহ ব্যবস্থা না থাকায় গবেষণা ব্যাহত হচ্ছে এবং বিদেশি তথ্যের ওপর নির্ভর করতে হচ্ছে।

বিশেষজ্ঞরা ২০২০ সালের বিল্ডিং কোডে ভূমিকম্প জোন হালনাগাদ, নকশা অনুমোদন ও তদারকি জোরদার, নির্মাণে লাইসেন্স ও সার্টিফিকেশন বাধ্যতামূলক করা এবং দুর্নীতি রোধের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত উদ্ধার দল গঠন ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তারা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।