Web Analytics

পাকিস্তান সফররত বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদলকে শুক্রবার করাচিতে সিন্ধু প্রাদেশিক পরিষদ বিশেষ সম্মাননা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। সিন্ধু প্রাদেশিক পার্লামেন্ট ভবনে প্রতিনিধিদলটি অধিবেশন কক্ষে প্রবেশ করলে চলমান বক্তব্য থামিয়ে তাদের স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইজ কাদের শাহ। এর আগে পাকিস্তানের জাতীয় পরিষদেও বাংলাদেশের স্পিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অধিবেশন চলাকালে আওয়াইজ কাদের শাহ বাংলাদেশি অতিথিদের পরিচয় তুলে ধরেন এবং হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তান ফুটবল দলের প্রথম অধিনায়ক ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধি হিসেবে উল্লেখ করেন। পরিষদের সদস্যরা অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের সম্মানে স্মারক শিল্ড ও সিন্ধি ঐতিহ্যবাহী আজরাক উপহার দেওয়া হয়। প্রতিনিধিদলকে ঐতিহাসিক সিন্ধু পার্লামেন্ট ভবনের স্থাপত্য, ইতিহাস, সংসদীয় ঐতিহ্য, প্রশাসনিক কাঠামো ও আধুনিক সুবিধা সম্পর্কে জানানো হয়।

বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, আইনসভাগুলোর অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এর আগে প্রতিনিধিদল মোহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করে। জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে হাফিজ উদ্দিন আহমদ ছয় দিনের সরকারি সফরে পাকিস্তানে রয়েছেন; এটি বাংলাদেশের কোনো সংসদ স্পিকারের প্রথম পাকিস্তান সফর।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।