Web Analytics

বিশ্বকাপের শেষ বত্রিশে অন্যতম আকর্ষণীয় ম্যাচে আগামীকাল সকাল ৭টায় মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও মরক্কো। ‘এফ’ গ্রুপে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউটে উঠেছে ডাচরা, আর ‘সি’ গ্রুপে সমান পয়েন্ট নিয়েও রানার্সআপ হয়ে জায়গা করে নিয়েছে মরক্কো। দুই দলই গ্রুপ পর্বে অপরাজিত ছিল, দুটি জয় ও একটি ড্র করে। ফলে নকআউট পর্বে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা করছে ফুটবল দুনিয়া।

তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডস জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করে অভিযান শুরু করলেও পরের দুই ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত। কোচ রোনাল্ড কোম্যানের দল ইনজুরিতে থাকা ডিফেন্ডার জুরিয়ান টিম্বারকে ছাড়াই খেলবে। ফরোয়ার্ড কোডি গাকপো ব্যক্তিগত শোক সত্ত্বেও দলের সঙ্গে রয়েছেন, সতীর্থরা তার পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে।

অন্যদিকে মরক্কো ব্রাজিলের সঙ্গে ড্র করে এবং হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে। স্ট্রাইকার ইসমাইল সাইবারি গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করে ইতিহাস গড়েছেন, যা ডাচদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ১৯৯৪ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এবার মরক্কোর সামনে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।