Web Analytics

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার, ২৫ আগস্ট ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেপ্তারের সংখ্যায় মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৭ জন রয়েছেন। এ ছাড়া মতিঝিল বিভাগে ৭৫ জন, ওয়ারী বিভাগে ৭২ জন, উত্তরা বিভাগে ৭০ জন, তেজগাঁও বিভাগে ৫৩ জন, গুলশান বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ৩২ হাজার ১৬১ পিস ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা ও দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আরও উদ্ধার করা হয়েছে ১৭টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার, একটি সিএনজি ও একজন ভিকটিম। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।