Web Analytics

গাজীপুরের কালিয়াকৈরে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ২০ থেকে ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনে কারখানায় উৎপাদিত ওষুধ, ওষুধ তৈরির কাঁচামাল, বিভিন্ন যন্ত্রপাতি, অবকাঠামো এবং প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার পর কারখানার নিজস্ব ফায়ার ইউনিটের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পাশের নীট এশিয়া কারখানার কর্মকর্তা ও কর্মচারীরাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।

পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন ও গাজীপুরের চৌরাস্তা মডেল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে কাজ শুরু করেন। তাদের সহযোগিতায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কারখানার এজিএম (অ্যাডমিন) রোকন উদ্দিন খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্ত ও হিসাব-নিকাশ শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির চূড়ান্ত তথ্য জানা যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।