Web Analytics

কুমিল্লা শিক্ষা বোর্ড কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে স্থানান্তর করেছে। সোমবার কোমর পানি মাড়িয়ে পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনার পর বুধবার সকাল ৯টায় ৯৮৭ শিক্ষার্থী নতুন কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষা শুরু করে।

অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, আগে থেকেই পাঁচটি প্রতিষ্ঠানের ৫৭৯ শিক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছিল। নতুন করে মহিলা কলেজের শিক্ষার্থীরা যুক্ত হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষক ও স্কাউট টিম দায়িত্ব পালন করেছে এবং বোর্ড, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, অন্য কোনো কেন্দ্রে এমন পরিস্থিতি হয়নি এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের স্বার্থে বোর্ড আরও সতর্ক থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।