Web Analytics

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, মাদরাসা শিক্ষা, স্কুলজীবন ও বাবার ছোট কাপড়ের দোকানের অভিজ্ঞতা তাঁর ছাত্রনেতা হিসেবে বিকাশে ভূমিকা রেখেছে। সম্প্রতি ইনোভা টকস পডকাস্টে তিনি শৈশব, ব্যবসায়িক অভিজ্ঞতা, শিক্ষাজীবন ও নেতৃত্বের বিকাশ নিয়ে কথা বলেন। তাঁর জন্ম চট্টগ্রামের সাতকানিয়ায়; পরে বাবার ব্যবসার কারণে পরিবার খাগড়াছড়িতে যায়।

সাদিক কায়েম জানান, মাদরাসার ক্লাস শেষে তিনি নিয়মিত বাবার কাপড়ের দোকানে বসতেন এবং নানা ধরনের ক্রেতার সঙ্গে কথা বলতেন। তাঁর মতে, এই অভিজ্ঞতা সমাজ ও রাষ্ট্র বোঝার ক্ষেত্রে সহায়তা করেছে। খাগড়াছড়ির চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন ও মুসলিমসহ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সঙ্গে বেড়ে ওঠাও নেতৃত্ব বিকাশে সহায়ক ছিল বলে তিনি উল্লেখ করেন।

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুলে পড়ার পর মায়ের ইচ্ছায় তিনি আবার মাদরাসায় ফিরে যান। খাগড়াছড়ি বায়তুশ শরফ মাদরাসা থেকে দাখিল এবং চট্টগ্রাম বায়তুশ শরফ মাদরাসা থেকে আলিম শেষ করেন। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিভাগীয় পড়াশোনায় মনোযোগ দেন। তিনি বলেন, প্রথম সেমিস্টারে ৩.৯৪ পেয়ে প্রথম হয়েছিলেন এবং তাঁর সব ফল ভালো ছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।