Web Analytics

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে ঝিনাইদহের কালীগঞ্জে শুক্রবার জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে বিকেল ৪টায় শুরু হওয়া মাহফিলটি মাগরিবের নামাজের আগে শেষ হয়। ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানের অংশ হিসেবে সকাল থেকে কর্মসূচি চলছিল।

একই সময় ও একই স্থানে ‘সচেতন মহল’-এর ব্যানারে মাদকবিরোধী সমাবেশের ডাক দেওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। মাহফিলের প্রচারে বৃহস্পতিবার জামায়াত নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করেন। অন্যদিকে মাদকবিরোধী সমাবেশের প্রচারে ইজিবাইকে মাইকিং করা হয়। পরে উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ও অবস্থান সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইউএনও রেজওয়ানা নাহিদ ও ওসি জুলফিকার আলী জামায়াত ও বিএনপি নেতাদের নিয়ে থানায় বৈঠক করেন। বৈঠকে সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক বক্তব্য ছাড়া মাহফিল আয়োজন এবং মাদকবিরোধী সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত হয়। শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব প্রধান অতিথি এবং মাওলানা মুহাদ্দিস শফিউর রহমান আফসারী বিশেষ অতিথি ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।