Web Analytics

পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া গ্রামে মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দেড় লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(১) ধারায় পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ জাল পরিবহনের দায়ে নৌবাড়িয়া গ্রামের অনিলের ছেলে মিলন (৩৬) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জাল সংরক্ষণের একটি গোডাউন সিলগালা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলী আজম ও ভাঙ্গুড়া থানার এসআই এরশাদ হোসেন উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিষিদ্ধ চায়না জাল ব্যবহার ও পরিবহন মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর হওয়ায় আইন অনুযায়ী জাল জব্দ, ধ্বংস ও জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় জালের মূল ব্যবসায়ী হরিপদকে পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।