Web Analytics

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. হামিদুর রহমান আযাদ এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ এবং অক্টোবর মাসে ঢাকায় মহাসমাবেশ।

ঘোষণা অনুযায়ী, ১৬ মে রাজশাহীতে প্রথম বিভাগীয় সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন এবং সারাদেশে পেশাজীবী ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, লেবার পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও এবি পার্টির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।