Web Analytics

বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ ও কাউন্সিলর মাসুদ খলিল নিউ সাউথ ওয়েলসের আগামী স্টেট পার্লামেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। শনিবার সন্ধ্যায় পশ্চিম সিডনির রন মুর কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি ক্যাম্পবেলটাউন আসন থেকে লড়বেন বলে জানিয়েছেন।

পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলে মাসুদ খলিল দীর্ঘদিন ধরে নির্বাচিত স্বতন্ত্র কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের মধ্যে প্রথম কোনো সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হন। বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর ওই সাফল্য ব্যতিক্রমী বলে উল্লেখ করা হয়েছে। সূত্র অনুযায়ী, বড় দলের মনোনয়নে বাংলাদেশিরা আগে স্টেট পর্যায়ে নির্বাচন করলেও অস্ট্রেলিয়ায় এখনো কোনো বাংলাদেশি সংসদ সদস্য নির্বাচিত হননি।

নিজের স্থানীয় রাজনৈতিক দল কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়ার প্রতিনিধি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন এবং তৃণমূল পর্যায়ে জনগণের সেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন খলিল। তিনি দুই বড় দলের আধিপত্যের সমালোচনা করে স্থানীয় ভোটারদের সহায়তা চান। কাউন্সিলর খালেদ হালাবির উপস্থাপনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।