Web Analytics

ভারতের দিল্লি পুলিশ জানিয়েছে, এখন থেকে যন্তর মন্তরে আর প্রতিবাদ কর্মসূচি পালন করা যাবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এর বদলে রাজধানীতে রামলীলা ময়দান, বুরারি মাঠ এবং পূর্ব দিল্লির সিবিডি—এই তিনটি স্থান কর্মসূচির জন্য নির্ধারণ করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীপকে বলেন, পুরো দেশই যন্তর মন্তরে পরিণত হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দীপকে বলেন, কর্তৃপক্ষ আর যন্তর মন্তরে প্রতিবাদ করতে দেবে না এবং এটি আর প্রতিবাদস্থল নয়। তিনি বলেন, “ভিতু একনায়কের কারণে” স্থানটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। এরপর তিনি বলেন, এখন পুরো দেশ যন্তর মন্তর হবে।

শান্তিপূর্ণ কর্মসূচির অনুমতি চাইতে সোমবার আবার থানায় যায় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। স্থানীয় সময় সকাল ১০টার দিকে দলের তিন শীর্ষ নেতা দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে পুলিশের অনুমতি চান। দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা আগে ঘোষণা করেছিলেন, পুলিশ অনুমতি না দিলে তারা আবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।