Web Analytics

মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫১টি অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বা এফডব্লিউসিএমএস। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাফিলিয়েটস বিভাগে শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের জন্য অনুমোদিত সব কেন্দ্র ঢাকা অঞ্চলে অবস্থিত।

এফডব্লিউসিএমএস বলেছে, মালয়েশিয়ায় যাওয়ার আগে প্রত্যেক কর্মীকে বাধ্যতামূলকভাবে বায়ো-মেডিক্যাল স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। এই পরীক্ষা ছাড়া ইভিডিআর আবেদন প্রক্রিয়া শুরু হবে না। তালিকাভুক্ত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, ফেমাস স্পেশালাইজড হসপিটাল, গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, আইডিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, জান্নাহ মেডিকেল সার্ভিসেস এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল।

তালিকায় আরও রয়েছে রিলায়েন্স ল্যাব, ইউনিটি মেডিকেল চেকআপ সেন্টার, সারা মেডিকেল সেন্টার, সুরক্ষা মেডিকেল সেন্টার, স্টার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, কেয়ার ওয়েভ, ডেল্টা হেলথ কেয়ার রামপুরা, প্রাইম ডায়াগনস্টিক, ওয়ার্ল্ড হরাইজন মেডিকেল সার্ভিসেস, ল্যাব কোয়েস্ট, ওয়ান প্লাস মেডিকেল সেন্টার এবং ভিটা হেলথ মেডিকেল সেন্টার। অনুমোদিত তালিকার বাইরে কোনো কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা না করাতে কর্মীদের সতর্ক করেছে এফডব্লিউসিএমএস।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।