Web Analytics

রাশিয়ার আমুর অঞ্চলের আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি নিখোঁজ এবং সাতজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার মস্কোয় বাংলাদেশ দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

দূতাবাস ও স্থানীয় সূত্র জানায়, মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরের এই কমপ্লেক্সে পাইপলাইনের স্থায়িত্ব পরীক্ষা চলাকালে পাইপ ফেটে হঠাৎ আগুন লাগে। চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের তত্ত্বাবধানে থাকা স্থাপনাটিতে পরে পাইপলাইনের চেক ভালভ পুড়ে গেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

নিহত বাংলাদেশির নাম জাকির হোসেন, তাঁর বাড়ি কিশোরগঞ্জে। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় তিনি রাশিয়ায় গিয়েছিলেন। রাশিয়ায় বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং হতাহতদের পরিচয় শনাক্ত, আহতদের চিকিৎসা নিশ্চিত ও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।