Web Analytics

অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, উপ-সচিব থেকে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা ৫০ হাজার টাকা বহাল থাকবে। আগে এই ভাতা অর্ধেক কমিয়ে ২৫ হাজার টাকায় নামানোর উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর করা হচ্ছে না। মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

এই সুবিধা শুধু বেসামরিক কর্মকর্তাদের নয়, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তারাও পেয়ে আসছেন। গত এক সপ্তাহ ধরে অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে এই প্রস্তাব নিয়ে চিঠি আদান-প্রদান হয়, যা নিয়ে অনেক কর্মকর্তার মধ্যে অসন্তোষ দেখা দেয়।

আজ বিকেলে অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে জানায়, ৯ জুলাই দেওয়া প্রস্তাবের বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করা হবে না। ফলে গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা ৫০ হাজার টাকাই বহাল থাকছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।