Web Analytics

মিসরের দক্ষিণ সিনাই প্রদেশে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৬ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার, ২ সেপ্টেম্বর এ তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনাটি নুওয়েবার দিকে যাওয়ার সময় ডাহাব-নুওয়েবা সড়কের আল-সাদা এলাকার আগে ঘটে।

দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আব্দুল গাফফার জানান। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত ১৬ জন ঘটনাস্থলেই মারা যান। আহত ২৮ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী খালেদ আব্দুল গাফফার চিকিৎসাকেন্দ্রগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করারও নির্দেশ দেন। পরিস্থিতি পর্যবেক্ষণে চিকিৎসকদের একাধিক দল কাজ করছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।