Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদলের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের খেজুরগাছ প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার (হাঁস প্রতীক) পক্ষে কাজ করার অভিযোগে। শুক্রবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনি কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রমাণ পাওয়ায় তাদের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে একই অভিযোগে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকে বহিষ্কার করা হয় এবং শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়।

উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর জানান, দলীয় শৃঙ্খলা অনুযায়ী বিএনপি জোটের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করা বাধ্যতামূলক। বহিষ্কৃতরা এ নিয়ম ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।