Web Analytics

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনের (ইসি) বেশ কিছু কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, কমিশন অনেক ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হতে পারে। তবে বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত সমাধান করা গেলে বর্তমান কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ভোটারদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটগুলো ত্রুটিপূর্ণ এবং নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতে তৈরি করা হয়েছে। তিনি অবিলম্বে প্রতীকসংবলিত সঠিক ব্যালট পেপার সরবরাহের দাবি জানান। ভোটারদের এনআইডি, বিকাশ নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহের সমালোচনা করে তিনি এর উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, আচরণবিধি ভঙ্গ করে একতরফা প্রচারণা চলছে এবং ঢাকায় পরিকল্পিতভাবে ভোটার স্থানান্তর করা হয়েছে।

ইসিকে আহ্বান জানিয়ে তিনি বলেন, পক্ষপাতমূলক কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তিনি মনে করেন, কমিশন ত্রুটি সংশোধন ও নিরপেক্ষতা প্রমাণ করতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।