Web Analytics

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ স্বাভাবিকীকরণের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া ৪০ জনের নাগরিকত্ব বাতিলের জন্য মামলা করেছে। তাদের বিরুদ্ধে অর্থ পাচার, শিশু যৌন নিপীড়ন, ভিসা জালিয়াতি, কর ফাঁকি ও গুপ্তচরবৃত্তিসহ গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। সোমবার বিচার বিভাগ জানায়, ২১ আগস্ট থেকে ২ অক্টোবরের মধ্যে বিভিন্ন ফেডারেল আদালতে মামলাগুলো করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মেক্সিকো, পাকিস্তান, চীন, সিয়েরা লিওনসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

সরকারের অভিযোগ, নাগরিকত্বের আবেদন করার সময় তারা অপরাধসংক্রান্ত তথ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন। অনেকের বিরুদ্ধে থাকা অপরাধের সাজা নাগরিকত্ব পাওয়ার পরে হয়েছে। তবে সরকারের দাবি, কিছু অপরাধ নাগরিকত্ব পাওয়ার আগেই সংঘটিত হয়েছিল এবং তা গোপন করা হয়েছিল। এ কারণে নাগরিকত্ব নেওয়ার সময় তারা ‘সৎ নৈতিক চরিত্রের’ শর্ত পূরণ করেননি বলে সরকারের বক্তব্য।

৪০ জনের মধ্যে দুজনের বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। তারা হলেন সাবেক মার্কিন নৌবাহিনীর সদস্য জিনচাও ওয়েই ও পিং লি। অ্যাটর্নি জেনারেল টড ব্লঁশ উদ্যোগটিকে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় নাগরিকত্ব বাতিলের প্রচেষ্টা বলেছেন। মানবাধিকার সংগঠনগুলো আইনটির ব্যাপক প্রয়োগের সমালোচনা করে বলেছে, এতে কিছু মানুষ রাষ্ট্রহীন হয়ে পড়তে পারেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।