Web Analytics

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী বুধবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) জানায়, বৈঠকে ইরান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এই বৈঠকের আগে গত শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষ ভবিষ্যতে এমন আলোচনা অব্যাহত রাখার ইঙ্গিত দেয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সামনে পাঁচটি শর্ত রেখেছেন—৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলা, পারমাণবিক অবকাঠামো ধ্বংস, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস, মিসাইল উৎপাদন বন্ধ, এবং সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননের মিত্র বাহিনীকে সহায়তা বন্ধ করা। চাথাম হাউসের পরিচালক ব্রোনওয়েন ম্যাডোক্স বলেন, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি ইরানের জন্য সবচেয়ে কঠিন শর্ত।

তার মতে, এই সক্ষমতা হারালে ইরান কার্যত অরক্ষিত হয়ে পড়বে এবং শর্তগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে তেহরান তা প্রত্যাখ্যান করে, যা নতুন মার্কিন সামরিক হামলার ঝুঁকি বাড়াতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।