Web Analytics

নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে মঙ্গলবার সকালে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুবিদখালী কলেজ রোড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট চত্বর এলাকায় গিয়ে শেষ হয় এবং পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজী, সহসভাপতি আনোয়ার সিকদার, আমিনুল ইসলাম খোকন, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী পাশা ও সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার। একই দিন দুপুরে যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকেও পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে সোমবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু মুন্সির নেতৃত্বে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। এসব কর্মসূচি মির্জাগঞ্জে বিএনপির ধারাবাহিক রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে দেখা যাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।