Web Analytics

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজার এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, ২৬টি স্বর্ণের বার জব্দ করেছে, যার আনুমানিক মূল্য ৭ কোটি ৬৭ লাখ টাকা। মঙ্গলবার রাত ১০টার দিকে বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শার্শার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিজিবি সূত্র জানায়, খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীন রুদ্রপুর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি বড় চালান বাবু সুপার মার্কেটে আনা হয়েছে। পরে বিজিবির একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। রিপন হোসেনকে আটকের পর তাঁর দেহ তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

জব্দ করা ২৬টি বারের মোট ওজন ৩ কেজি ৪৩৮ গ্রাম। এ সময় পাচারে ব্যবহৃত বলে অভিযোগ থাকা দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়িও জব্দ করা হয়; সব মিলিয়ে জব্দ মালামালের বাজারমূল্য প্রায় ৭ কোটি ৭২ লাখ টাকা। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, আইনগত ব্যবস্থা নিয়ে রিপনকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণবার সরকারি ট্রেজারি শাখায় জমার প্রক্রিয়াধীন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।