Web Analytics

দীর্ঘদিনের উত্তেজনা ও বৈরিতার পর যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক নতুন মোড় নিতে পারে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত এক বৈঠকের পর তিনি বলেন, দুই দেশ ভবিষ্যতে শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার সুযোগ দেখতে পাচ্ছে। আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলেও জানান তিনি, যদিও ইরানকে আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য দায়ী করেন।

ভ্যান্স আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘একটি নতুন অধ্যায় শুরু’ করার আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন অতীতের দ্বন্দ্ব পেছনে ফেলে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ককে নতুনভাবে রূপান্তরিত করতে চায় বলে তিনি উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, এই ইতিবাচক বার্তা দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে। তবে আঞ্চলিক নিরাপত্তা, পারমাণবিক কর্মসূচি ও পারস্পরিক অবিশ্বাসের মতো জটিল ইস্যু সমাধান না হলে সম্পর্কের স্থায়ী উন্নয়ন অনিশ্চিত রয়ে যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।