Web Analytics

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মানবপাচার, জোরপূর্বক শ্রম ও অভিবাসী পাচার কার্যকরভাবে মোকাবিলায় আইনি এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। সোমবার আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের অধীন উচ্চপর্যায়ের একটি থিমেটিক সভায় প্যানেলিস্ট হিসেবে তিনি এ কথা বলেন।

‘সোর্স থেকে শেলফ: বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে মানবপাচার মোকাবিলা’ শীর্ষক সভায় মন্ত্রী মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০২৬ প্রণয়ন, জাতীয় রেফারেল মেকানিজম শক্তিশালীকরণ এবং মানবপাচারসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির ওপর গুরুত্ব দেন। তিনি অভিবাসী কর্মী ও ভুক্তভোগীদের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদারের কথাও বলেন।

আইনমন্ত্রী বলেন, অপরাধ দমনে আইনের কার্যকর বাস্তবায়ন, বিভিন্ন সংস্থার পারস্পরিক সমন্বয় এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি জরুরি। বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা এবং অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ UNODCসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে। অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী, UNODC ও ইন্টারপোলের নির্বাহী পরিচালকসহ জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।