Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলায় এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলমের নেতৃত্বে পুলিশ পঞ্চবটী এলাকার তার নিজ বাসভবন থেকে তাকে আটক করে। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদলের ভগ্নিপতি সালাউদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রভাব বিস্তারের অভিযোগে আলোচিত ছিলেন। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি আত্মগোপনে থাকলেও সম্প্রতি এলাকায় ফিরে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ওসি মাহবুব আলম জানান, বিগত সরকারের পতনের পর থেকেই তাকে নজরদারিতে রাখা হয়েছিল এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।