Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের যোগদান প্রক্রিয়া আগামী ২৯ অক্টোবরের মধ্যে শুরু হবে। নিয়োগসংক্রান্ত তদন্ত এবং প্রক্রিয়াগত জটিলতায় দীর্ঘদিন আটকে থাকা কার্যক্রম দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ১ আগস্ট মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ বিষয়ে একটি জরুরি ভার্চ্যুয়াল সভা হয়।

সভায় নিয়োগের অগ্রগতি, তদন্ত এবং প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয় নিয়ে আলোচনা হয়। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, সরকার সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের যোগদানের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণেই যোগদান বিলম্বিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘ নিয়োগপ্রক্রিয়া শেষে এই ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। পরবর্তী ধাপের তদন্ত ও প্রশাসনিক যাচাই-বাছাইয়ের কারণে সুপারিশপ্রাপ্তদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয় এবং দ্রুত যোগদানের দাবি ওঠে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিদ্যালয়গুলোতে দীর্ঘদিনের শিক্ষক সংকট রয়েছে; নতুন শিক্ষকরা যোগ দিলে সংকট কিছুটা কমবে বলে মন্ত্রণালয় আশা করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।