Web Analytics

জাতীয় পর্যায়ের কর-হিসাববিদ যোগ্যতা পরীক্ষায় প্রায় পূর্ণ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করে জালিয়াতির কথা স্বীকার করার পর দক্ষিণ কোরিয়া পরীক্ষার নিরাপত্তা জোরদার করছে। প্রধানমন্ত্রী হান সোক-সুক সোমবার জরুরি বৈঠক করে শিক্ষামন্ত্রীকে নতুন ব্যবস্থা কার্যকরের নির্দেশ দেন। চলতি সপ্তাহে অত্যন্ত প্রতিযোগিতামূলক সুনেউং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে হান ওন-সক নামে পরিচিত ওই পরীক্ষার্থী রোববার মুখোশ পরে প্রকাশিত অনলাইন ভিডিওতে জালিয়াতির কথা বলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ক্ষুদ্র ক্যামেরায় প্রশ্নের ছবি তুলে এআই টুলে পাঠিয়ে উত্তর সংগ্রহ করেন এবং স্মার্টফোন ব্যবহার করেন। তিনি সিউল পুলিশের কাছে লিখিত স্বীকারোক্তি জমা দেওয়ার কথাও জানান। প্রধানমন্ত্রী তাঁর ফল বাতিল ও জাতীয় পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন জানান, স্মার্ট চশমা বা গোপন ক্যামেরা শনাক্তে পরীক্ষার প্রতিটি পর্বে শিক্ষার্থীদের চশমা তল্লাশি করা হবে। কর্তৃপক্ষ পরীক্ষায় নিষেধাজ্ঞার মেয়াদ এক বছর থেকে তিন বছর করার বিষয়টি বিবেচনা করছে। রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার এবং পরীক্ষাকেন্দ্রে পাবলিক ওয়াই-ফাই বন্ধ রাখার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। জুলাইয়ে পরীক্ষাকেন্দ্রে স্মার্ট চশমা নিষিদ্ধ করা হয়েছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।