Web Analytics

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি মঙ্গলবার দুপুরে রাজধানীর বারিধারায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। জামায়াতের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। সংসদীয় গণতন্ত্র, সুশাসন এবং দেশের গণতান্ত্রিক অগ্রগতিও আলোচনায় উঠে আসে।

রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন কাউন্সেলর ও রাজনৈতিক, অর্থনৈতিক এবং যোগাযোগবিষয়ক প্রধান আলবার্তো জিওভানেত্তি এবং সিনিয়র রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস কর্মকর্তা খালেদ ইকবাল চৌধুরী। জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমদ মাবরুর।

জামায়াতের প্রতিনিধিদল সংসদীয় কার্যক্রম বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা তুলে ধরে এবং প্রধান বিরোধী দল হিসেবে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও বাংলাদেশের রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক উন্নয়ন নিয়েও মতবিনিময় হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে সংলাপ, গণতান্ত্রিক চর্চা এবং যৌথ স্বার্থের বিষয়ে ধারাবাহিক যোগাযোগের গুরুত্বে জোর দেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।