Web Analytics

জাতীয় সংসদের স্পিকার দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১০০ আসন বরাদ্দের অনুমোদন দিয়েছেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি এই বরাদ্দের আবেদন জানিয়ে স্পিকারের কাছে চিঠি দেন। এর আগে অনূর্ধ্ব ১২ বছরের শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন ছিল। এখন মোট ১৫০টি আসনে শিক্ষার্থীরা সংসদের কার্যক্রম সরাসরি দেখতে পারবে।

মন্ত্রী বলেন, এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম সংসদীয় ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে পরিচিত হবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষার্থীদের রাষ্ট্র সম্পর্কে জানার সুযোগ করে দেওয়ার উদাহরণ তুলে ধরে জানান, তিনিও চান নতুন প্রজন্ম রাষ্ট্র সম্পর্কে সচেতন ও রাজনীতিসচেতন হোক।

জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন শুরুর আগে সংসদ সম্পর্কে বিস্তারিত অবহিত করা হবে, যাতে তারা সংসদের স্থাপত্য, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।