Web Analytics

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সারাদেশের ২৯৯টি সংসদীয় আসনে ব্যালট বিতরণ সম্পন্ন করেছে। শনিবার এই বিতরণ শেষ হয় এবং রোববার সকালে শেষ জেলা ব্যালট পাবে। রিটার্নিং কর্মকর্তারা ব্যালট বুঝে নিয়েছেন এবং কমিশনের নির্দেশনা অনুযায়ী রোববার থেকে আসনভিত্তিক বিতরণ শুরু করতে পারবেন। গত ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর ব্যালট মুদ্রণ শুরু হয়।

ইসি সূত্রে জানা গেছে, এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিরা সরকারি কর্মকর্তা, কারাবন্দী ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারছেন। পোস্টাল ভোট অ্যাপে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন এবং এর মধ্যে ৩ লাখ ৯ হাজারের বেশি ইতিমধ্যে ভোট দিয়েছেন। বাকি ১২ কোটি ৬২ লাখের বেশি ভোটার সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন।

রোববার থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে ব্যালট বিতরণ শুরু হবে। ১১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ কর্মকর্তারা ব্যালট ও সামগ্রী সংগ্রহ করে কেন্দ্রে পৌঁছে দেবেন। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।