Web Analytics

বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম শিশুদের ডিজিটাল নিরাপত্তায় আন্তর্জাতিক সহযোগিতা, অংশীজনদের যৌথ উদ্যোগ ও সর্বোত্তম বৈশ্বিক অনুশীলন বিনিময়ের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাশিয়ার মস্কোয় “ডিজিটাল চাইল্ডহুড উইদাউট বর্ডারস: বেস্ট ইন্টারন্যাশনাল প্র্যাকটিসেস ফর চাইল্ড সেফটি অনলাইন” শীর্ষক বিজনেস আইটি ব্রেকফাস্টে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশের দ্রুত ডিজিটাল রূপান্তরে শিশুদের শিক্ষা ও বিকাশের অনলাইন সুযোগ বাড়লেও তারা পরিবর্তনশীল নানা ঝুঁকির মুখে পড়ছে। তাঁর মতে, শিশুদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা কেবল অভিভাবক বা শিক্ষকদের নয়; সরকার, প্রযুক্তি প্রতিষ্ঠান, অনলাইন প্ল্যাটফর্ম ও সুশীল সমাজসহ সব অংশীজনের সম্মিলিত দায়িত্ব। শিশুদের তথ্য সুরক্ষা ও অনলাইন শোষণ প্রতিরোধে সাইবার সিকিউরিটি আইনসহ সংশ্লিষ্ট আইনি কাঠামো শক্তিশালী করার কাজ চলছে বলেও তিনি জানান।

বাংলাদেশ শিশুদের সর্বোত্তম স্বার্থকে অগ্রাধিকার, অংশীজনদের যৌথ দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের নীতিকে সমর্থন জানিয়েছে। মন্ত্রী ডিজিটাল চাইল্ডহুড সেফটি ইনডেক্স ও গবেষণা প্ল্যাটফর্মের প্রস্তাবকে স্বাগত জানান এবং সব অঞ্চলের ন্যায্য প্রতিনিধিত্বের আহ্বান করেন। অনলাইন বুলিং, যৌন হয়রানি ও তথ্য চুরি রোধে জোটটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকারও করেন তিনি। ফোরামে ১০০টির বেশি দেশের প্রতিনিধি অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।