Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত চারজনই বর্তমানে পলাতক। মামলায় তাদের বিরুদ্ধে নির্যাতন, উসকানি, হত্যাচেষ্টা ও হত্যার তিনটি অভিযোগ আনা হয়েছিল।

রায়ে চার আসামির সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের স্থাবর সম্পত্তির অর্ধেক বিক্রি করে পাওয়া অর্থ জুলাই ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে জুলাই ২০২৪-এর শহীদ ও আহতদের ক্ষতিপূরণ হিসেবে দিতে বলা হয়েছে। অভিযোগে হানিফের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য সমর্থন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে হত্যা ও নির্যাতনে নির্দেশ, উসকানি ও সহায়তার অভিযোগ আনা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।