Web Analytics

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করার কাজ শুরু হয়েছে এবং অচিরেই জনগণ এর সুফল পাবে। তিনি জানান, মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত দেশ গঠনে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার সকালে নরসিংদীর বেলাবো উপজেলা হল রুমে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, থানা অফিসার ইনচার্জ এসএম আমানউল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাদির ভূঁইয়া জলিল এবং স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দা তানজিনা আফরিন ইভা। পরে মন্ত্রী বেলাবো প্রেসক্লাব, মুক্তিযুদ্ধ সংসদ ও দলীয় সংগঠনের দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।

তিনি আরও বলেন, বিগত সরকারের দুঃশাসনে ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।