Web Analytics

প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের অনুগত হিসেবে পরিচিত কর্নেল জিএম রাজিব আহমেদকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবের পর হাসিনাকে নিরাপদে দিল্লিতে পৌঁছাতে ভূমিকা রাখা এই কর্মকর্তার পদোন্নতি সেনাবাহিনীতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জানা গেছে, সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত এক প্রভাবশালী সামরিক কর্মকর্তার সুপারিশে এই পদোন্নতি হয়েছে।

রাজিব ২০২০ সালে শেখ হাসিনার সহকারী সামরিক সচিব হিসেবে যোগ দেন এবং পরে উপসামরিক সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানে টিম কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। দেশে ফেরার পর তার পদোন্নতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক কর্মকর্তা, যারা মনে করেন, বিতর্কিত ভূমিকার কারণে তার চাকরিই থাকার কথা নয়।

এই পদোন্নতি নিয়ে সামাজিক ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে, যা সরকারের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তুলেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।