Web Analytics

বার্ষিক সাধারণ সভার আগে ঘোষিত নগদ লভ্যাংশের পুরো অর্থ পৃথক ব্যাংক হিসাবে স্থানান্তর না করা কোম্পানিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মঙ্গলবার চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএসইসির ১০৩৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিকে এজিএমের অন্তত এক দিন আগে পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অর্থ সংরক্ষিত পৃথক ব্যাংক হিসাবে জমা দিতে হয়। ব্যাংকের প্রত্যয়নপত্র ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিবের সত্যায়নসহ এজিএমে উপস্থাপন এবং স্টক এক্সচেঞ্জে দাখিল করাও বাধ্যতামূলক।

সাম্প্রতিক সময়ে কিছু ক্ষেত্রে এই নির্দেশনা পরিপালনে ব্যত্যয় দেখা যাওয়ায় সিকিউরিটিজ আইন ও বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিএসইসি নির্দেশনা সংশোধন করে পৃথক হিসাবে অর্থ জমা, ব্যাংক প্রত্যয়নপত্র সংগ্রহ এবং এজিএমে তা উপস্থাপন ছাড়া লভ্যাংশের কোনো প্রস্তাব সভায় না তোলার বিধান আনতে চায়। একই সভায় স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনঃনিয়োগ প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্তও হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।