Web Analytics

প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দুই বছর মেয়াদে ৩ কোটি ২০ লাখ ল্যাবরেটরিতে তৈরি পুরুষ মশা ছাড়ার প্রস্তাব দিয়েছে। মশাবাহিত রোগ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে গুগল পরীক্ষামূলক ব্যবহারের অনুমতির জন্য আবেদন করে, যা বর্তমানে যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) পর্যালোচনা করছে। এই প্রকল্পটি গুগলের ‘ডিবাক’ উদ্যোগের অংশ, যা ২০১৪ সালে শুরু হয় মশার জনসংখ্যা নিয়ন্ত্রণ ও মানুষের স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে।

প্রকল্পের আওতায় গুগলের বিজ্ঞান শাখা পুরুষ মশাগুলোকে ‘ওলবাচিয়া পিপিয়েন্টিস’ নামের ব্যাকটেরিয়ায় সংক্রমিত করবে। এই সংক্রমিত পুরুষ মশা যখন প্রকৃতির নারী মশার সঙ্গে মিলিত হবে, তখন তাদের ডিম থেকে নতুন মশা জন্মাবে না। ফলে ধীরে ধীরে মশার সংখ্যা কমবে এবং ভাইরাসের বিস্তার রোধ হবে। যেহেতু কেবল নারী মশাই মানুষকে কামড়ায়, তাই পুরুষ মশা ছাড়লে মানুষের জন্য কোনো ঝুঁকি নেই।

প্রথম বছরে ১ কোটি ৬০ লাখ এবং দ্বিতীয় বছরে একই পরিমাণ মশা ছাড়ার পরিকল্পনা রয়েছে, তবে নির্দিষ্ট এলাকা ও সময় এখনো উল্লেখ করা হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।