Web Analytics

বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারী ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনকে ভুল ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। প্রতিবেদনে বলা হয়েছিল, অস্ট্রেলিয়া সরকার তার ভিসা বাতিল করে দেশত্যাগের নির্দেশ দিয়েছে। ডেইলি মেইলের তথ্যমতে, ‘লিগ্যাসি অব ফেইথ’ সিরিজের অংশ হিসেবে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফরকালে তার ভিসা বাতিল করা হয় এবং তিনি দেশত্যাগের অপেক্ষায় ছিলেন।

বুধবার ফেসবুকে এক পোস্টে আজহারী জানান, তিনি গত পাঁচ দিন ধরে অস্ট্রেলিয়ায় মুসলিম কমিউনিটির আমন্ত্রণে অবস্থান করছেন এবং সংবাদটি বিদেশি প্রতিবেদনের ভুল ব্যাখ্যা। তিনি বলেন, সাম্প্রতিক কোনো বক্তব্যের কারণে ভিসা বাতিলের দাবি সম্পূর্ণ মিথ্যা, কারণ তিনি এখনো অস্ট্রেলিয়ায় কোনো বক্তব্য দেননি। আজহারীর মতে, কিছু স্বার্থান্বেষী ও নাস্তিক্যবাদী গোষ্ঠী পুরনো বক্তব্য ব্যবহার করে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব ফেলেছে, যেমনটি যুক্তরাজ্যেও ঘটেছিল।

তিনি আরও উল্লেখ করেন, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, যা তার আলোচনাতেও প্রতিফলিত হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।