Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানার উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সহায়তায় ‘মানবতার বক্স’ নামের একটি মানবিক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচা বাজারে এই কর্মসূচির উদ্বোধন করেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

উদ্বোধনের পর মোহাম্মদ সেলিম উদ্দিন বাজারের দোকানদার ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং সবাইকে সামর্থ্য অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, বস্ত্র বা আর্থিক সহায়তা ‘মানবতার বক্সে’ রাখার আহ্বান জানান। তার এই আহ্বানে বাজারে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা জামায়াতের নায়েবে আমির মকবুল আহমেদ, তুরাগ মধ্য থানার নায়েবে আমির কামরুল হাসান, অধ্যক্ষ সালাহউদ্দিন ভূইয়া, মাহফুজুর রহমান, ফিরোজ আলম, তারিক হাসান ও মোতালেব হোসেনসহ স্থানীয় নেতারা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।