Web Analytics

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে জামায়াতে ইসলামী। গত বৃহস্পতিবার ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে জামায়াতের বৈঠকে তিনি দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। বৈঠকের ছবি ও খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে তার ভূমিকা ও জামায়াতের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

জামায়াত সূত্রে জানা গেছে, ইফতেখার আহমেদের আগ্রহ ও কূটনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগাতেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, তিনি জামায়াতের ‘ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্ট’ হিসেবে কাজ করছেন। এক-এগারো সরকারের সময় তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং পরে তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন।

এই নিয়োগকে ঘিরে ইফতেখারের বিতর্কিত অতীত ও তার পরিবারের রাজনৈতিক সম্পর্ক নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।