Web Analytics

জীবাশ্ম জ্বালানি থেকে সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি, বৈদ্যুতিক যান ও ব্যাটারি সংরক্ষণব্যবস্থায় বৈশ্বিক রূপান্তরের ফলে লিথিয়াম, কোবাল্ট, নিকেল, কপার ও গ্রাফাইট কৌশলগত সম্পদে পরিণত হচ্ছে বলে নিবন্ধে বলা হয়েছে। জ্বালানি, শিল্পের কাঁচামাল ও প্রযুক্তিতে উল্লেখযোগ্যভাবে আমদানিনির্ভর বাংলাদেশে এসব খনিজের দাম ও সরবরাহের ওঠানামা ভবিষ্যতে আমদানি ব্যয়, পরিবহন, শিল্প উৎপাদন এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়াতে পারে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মতে, বিদ্যুতের চাহিদা, বৈদ্যুতিক যান, নবায়নযোগ্য জ্বালানি ও ব্যাটারি সংরক্ষণব্যবস্থা বাড়ার সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজের চাহিদাও বাড়ছে। ইউএসজিএসের মিনারেল কমোডিটি সামারিজ ২০২৬ অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বে লিথিয়াম খনি উৎপাদন প্রায় ২ লাখ ৯০ হাজার টনে পৌঁছেছে। বৈশ্বিক কোবাল্ট খনি উৎপাদনের প্রায় তিন-চতুর্থাংশ আসে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে। খনিজ প্রক্রিয়াজাতকরণ, পরিশোধন, ব্যাটারি উপাদান ও প্রযুক্তিতে চীনের প্রভাবও বিশেষভাবে উল্লেখযোগ্য।

নিবন্ধে বাংলাদেশের জন্য বৈশ্বিক বাজার পর্যবেক্ষণে জাতীয় কৌশল, বহুমুখী আমদানি ও প্রযুক্তি অংশীদারত্ব এবং ব্যবহৃত ব্যাটারি সংগ্রহ ও পুনর্ব্যবহারের অবকাঠামো গড়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি গবেষণা, দেশীয় উৎপাদনে বিনিয়োগ ও নীতিগত প্রণোদনা, দক্ষতা উন্নয়ন এবং আঞ্চলিক ব্যাটারি ও সবুজ প্রযুক্তি সরবরাহশৃঙ্খলে অংশীদার হওয়ার কৌশলের কথা বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।